Monday, June 22, 2026

বেড়ানোয় কাঁচি কমিশনের, দিঘা-মন্দারমণি- তাজপুর ছাড়ার নির্দেশ পর্যটকদের!

Date:

Share post:

রাজ্যে প্রথম দফা নির্বাচন (first phase of West Bengal election) শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। তার আগে ওসি-আমলা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ECI)। ভোটের বাংলায় বেড়াতে যাওয়াতেও মানা। দিঘা (Digha), মন্দারমণি (Mandarmani), তাজপুর (Tajpur) ছেড়ে পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবারের বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকেই মাইকিং করে এই বিষয়ে পর্যটকদের জানানো শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন হোটেল খালি হতে শুরু করেছে।

আগামী বৃহস্পতিবার রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের প্রায় সবকটি আসনেই ভোট গ্রহণ হবে। এরমধ্যে রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে দিঘা – মন্দারমণি-তাজপুর-শংকরপুর-উদয়পুর পর্যটন ক্ষেত্র। ভোটের মরশুমে এবার পর্যটন ব্যবসায় কোপ বসালো কমিশন। মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দিঘা, মন্দারমণি-সহ ট্যুরিস্ট স্পটগুলিতে ভিন জেলার বাসিন্দা কেউ হোটেলে থাকতে পারবেন না। এমনকি কোনও রাজনৈতিক দলের প্রচারককেও হোটেলে থাকতে দেওয়া যাবে না। কমিশনের নিয়ম না মানলে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানানো হয়েছে। হোটেল ব্যবসায়ীরা বলছেন, এই নির্দেশের ফলে তাদের প্রচুর লোকসান হবে। কমিশনের স্বেচ্ছাচারিতায় বিরক্তি প্রকাশ করেছেন পর্যটকরাও।

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...