Sunday, June 21, 2026

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

Date:

Share post:

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। তারপর থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক বৈঠক আর শিল্পী কলাকুশলীদের সুরক্ষা নিশ্চিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারবার প্রশ্ন উঠেছে অভিনেতার মৃত্যুকালে সঙ্গে থাকা নায়িকা শ্বেতা মিশ্রর (Sweta Mishra) নীরবতা নিয়ে। দুর্ঘটনার প্রায় বাইশ দিন পর এবার অভিনেত্রীর ফ্যান পেজের তরফে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করা হল। যেখানে দেখা গেছে, সাদা সালোয়ার কামিজ পরে গোল চশমা চোখে গালে হাত দিয়ে বসে শ্বেতা (Actress Sweta Mishra)। ক্যাপশনে লেখা, ‘তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে হীনম্মন্য বোধ করাতে বা নীচু দেখাতে পারবে না।’

রাহুলের মৃত্যুর পর থেকে সকলেই শ্বেতার কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন সত্যিটা প্রকাশ করেন। কারণ দুর্ঘটনার মুহূর্তের একমাত্র সাক্ষী অভিনেত্রীই। কিন্তু ট্রমার কারণে শ্বেতা সবকিছু থেকে দূরে থেকেছেন বা হয়তো থাকতে বাধ্য হয়েছেন। রাহুলের শেষকৃত্য হোক বা ফোরামের মিটিং কোথাও দেখা যায়নি তাঁকে। আউটডোরে দুর্ঘটনার পর ৩১ মার্চ শ্যুটিংয়ের একটি দৃশ্য শেযার করে ফ্যান পেজের তরফে লেখা ছিল ‘ভালো থেকো’। এবার মৃত্যুর ২২ দিন পর এলো দ্বিতীয় পোস্ট। দেখা গেল ফ্যান পেজের তরফে বদলে ফেলা হয়েছে অভিনেত্রীর প্রোফাইলের ছবিও। এখন শুধুই পাহাড়ের কিনারায় উদাসীন শ্বেতা! রাহুলের মৃত্যু ঠিক কীভাবে হয়েছিল সে রহস্যের সমাধান এখনও হয়নি। শ্বেতার ফ্যান পেজের পোস্টের কমেন্ট বক্সেও সে কথাই লিখেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যত সময় গড়াচ্ছে ততই কি ধামাচাপা পড়ে যাচ্ছে আসল সত্যি? উত্তরটা অধরা।

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...