Sunday, June 21, 2026

ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের

Date:

Share post:

ফের ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন (Election Commi)। ২৩ এপ্রিল ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। কমিশনের নির্দেশে নন্দীগ্রামের দায়িত্ব থেকে সরানো হয়েছে হিতেশ চৌধুরিকে। তাঁর নিয়োগপত্র সংশোধন করে তাঁকে সিইও দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে বলে কমিশনের নির্দেশিকায় উল্লেখ রয়েছে। আরও পড়ুন: এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে‌

নতুন পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অখিলেশ কুমার সিংহকে। কমিশনের জারি করা নির্দেশ অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-সহ একাধিক বিধানসভা কেন্দ্রে তাঁকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং অবিলম্বে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। কেন এই হঠাৎ বদল, তা নিয়ে কমিশনের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ভোটের আগে স্পর্শকাতর কেন্দ্রগুলিতে পর্যবেক্ষক বদল কমিশনের নজরদারিরই অংশ বলে মনে করছে প্রশাসনিক মহল। রাজ্যের অন্যতম হাই-প্রোফাইল কেন্দ্র নন্দীগ্রাম। ভোটের আগে এই সিদ্ধান্তে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...