Wednesday, April 22, 2026

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

Date:

Share post:

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায় থানা পিছু দু কোম্পানী সেনাবাহিনী তৈরি রেখেছে তারা। সুস্থভাবে ভোট দেওয়ার জন্য মদ থেকে বাইকে জারি হয়েছে নিষেধাজ্ঞা, তাতে রোজগারে কোপ যতই পড়ুক। এবার বাংলায় অবাধ, ভয়মুক্ত নির্বাচন (assembly election) করাতে মাঠে নেমে পড়ল লোকভবন (Lok Bhavan)। যদিও ট্রাইবুনালে শুনানির মাধ্যমে বাংলার ২৭ লক্ষ ভোটারের ভোট দেওয়া কোনও পক্ষই এখনও নিশ্চিত করতে পারল না।

লোকভবনের (Lok Bhavan) তরফে মঙ্গলবার প্রেস রিলিজ প্রকাশ করে জানানো হয়, তাঁরা ৯টি হেল্পলাইন নম্বর (helpline number) চালু করছেন। যে কোনও পরিস্থিতিতে যে নম্বরে যোগাযোগ করে ভোটাররা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। রাজ্যপাল আর এন রবির সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর মানুষ সাম্প্রতিক সময়ে দেখা করেছেন বলে জানানো হয়েছে প্রেস রিলিজে। সেইসব গোষ্ঠীর সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে লোকভবন উদ্যোগী বলে জানানো হয়েছে। দেওয়া হয়েছে ই-মেস আইডি – lokbhavanbengalhelpline@gmail.com

আরও পড়ুন : প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

লোকভবনের চালু করা হেল্পলাইন-
০৩৩-২২০০-১০২২
০৩৩-২২০০-১০২৩
০৩৩-২২০০-১০২৫
০৩৩-২২০০-১০২৬
০৩৩-২২০০-১০২৭
০৩৩-২২০০-১০২৮
০৩৩-২২০০-১০৩২
০৩৩-২২০০-১০৩৬

Related articles

বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি: মনিপুরে অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র মনিপুর, গুলিবিদ্ধ ১

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ফটোশুটে বাংলায় ঝালমুড়ি খাচ্ছেন। অন্যদিকে মনিপুরে দাবি আদায়ে গুলি খাচ্ছেন সাধারণ মানুষ। দুটি...

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...