ক্রিকেটের ২২ গজে বহু কঠিন ম্যাচ খেলেছেন, এবার জীবনের ২২ গজে কঠিন লড়াইয়ে আফগানিস্তানের ক্রিকেটার শাপুর জাদরান(Shapoor Zadran)।

বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগান বোলার। রয়েছেন ভারতে। গুরুতর শারীরিক অসুস্থ হয়ে পড়েছেন ৩৮ বছরের শাপুর। হেমোফাগোসাইটিক লিম্পোহিস্টিওবসাইটোসিস(Hemophagocytic Lymphohistiocytosis) রোগে আক্রান্ত হয়েছেন আফগান ক্রিকেটার। এটা খুবই ভয়ানক রোগ। দেহের প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। শরীরকে সুরক্ষিত করার বদলে স্বাস্থ্যকর টিস্যুকে আক্রমণ করে। যাতে ক্ষতিগ্রস্ত হয় যকৃত, প্লীহা এবং অস্থি মজ্জা। মূলত বাচ্চাদের হয় এই অসুখ। তবে প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হতে পারে।
আফগানিস্তানে নয় জাদরানের(Shapoor Zadran) চিকিৎসা হচ্ছে দিল্লিতে। গতবছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়। শুরুতে মনে হয়েছিল টিবি। কিন্তু পরে আসল অসুখ জানা যায়। কেমন আছেন শাপুর জাদরান, এ বিষয়ে মুখ খুলেছেন অসুস্থ ক্রিকেটারের ছোট ভাই।

তাঁর ছোট ভাই ঘামাই জাদরান বলেছেন, ‘ভাইয়ের রোগটা বিরল। আফগানিস্তানের চিকিৎসকরা ওকে নিয়ে ভারতে আসার পরামর্শ দেয়। এখানে স্বাস্থ্য পরিষেবা উন্নত। তাই আমরা এখানে এসেছি। আমাদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছ। আমাদের আর্থিক সাহায্য চাই না। শুধু প্রার্থনা দরকার। আপনারা ওর জন্য প্রার্থনা করবেন।’ ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে দেশের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই আফগান ক্রিকেটার।

–

–

–

–
