IHCL-এর পরিবেশ রক্ষার অঙ্গীকারে কমছে দূষণ ও সম্পদের অপচয়

ইন্টারন্যাশনাল আর্থ ডে উপলক্ষে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ দেশের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL)। নিজেদের গাইডলাইন 'পাথ্য' অনুযায়ী ইএসজি+ কাঠামো মেনে 'সাসটেইনেবল ডেভেলপমেন্ট'- এর কাজ চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
Sponsored

আইএইচসিএলের হিউম্যান রিসোর্স বিভাগের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গৌরব পোখরিয়াল বলেন, "বর্তমানের প্রতিযোগিতামূলক বাজারে 'সাসটেইনেবিলিটি' বা টেকসই উন্নয়ন কেবল একটি আদর্শ নয়। এটি আমাদের দৈনন্দিন ব্যবসার অবিচ্ছেদ্য অংশ। আমাদের ব্যবসার পরিধি যত বাড়ছে, পরিবেশগত দায়বদ্ধতাও ততটাই বৃদ্ধি পাচ্ছে। শক্তি দক্ষতা এবং জল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে এগিয়ে চলেছি।" আরও পড়ুন: বকেয়া ছয় মাসের ভাড়া! দেনার দায়ে বন্ধ বিরাটের রেস্তোরাঁ
২০১৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আইএইচসিএল তাদের বিভিন্ন হোটেলে সম্পদ সাশ্রয় ও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কার্বন নিঃসরণের মাত্রা কমানো হয়েছে প্রায় ৩৫%, পানীয় জলের অপচয় কমেছে ৩৪%, ল্যান্ডফিলে বর্জ্য ফেলার পরিমাণ কমানো হয়েছে ৪৬%, সামগ্রিক জ্বালানি সাশ্রয় হয়েছে ১৮%। আইএইচসিএল-এর ১০০টি হোটেল ইতিমধেই পরিবেশগত মানের নিরিখে মর্যাদাপূর্ণ 'আর্থ-চেক ' (EarthCheck) শংসাপত্রও অর্জন করেছে। পরিবেশ রক্ষায় সংস্থাটি বেশ কিছু আধুনিক ও কার্যকর পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, হোটেলগুলোতে পরিবেশবান্ধব বিদ্যুৎ শক্তির ব্যবহার বাড়ানো, উন্নত জৈব বর্জ্য প্রক্রিয়াকরণ এবং কম্পোস্টিংয়ের ব্যবস্থা, একক ব্যবহারের প্লাস্টিক (Single-use plastics) সম্পূর্ণ নির্মূল করা, নিজস্ব ওয়াটার বটলিং প্ল্যান্ট স্থাপন করে প্লাস্টিক বোতলের ব্যবহার কমানো।
টাটা গোষ্ঠীর হাত ধরে ১৯০৩ সালে মুম্বইয়ের 'তাজ মহল প্যালেস' থেকে পথচলা শুরু আইএইচসিএল। আজ বিশ্বের ৪টি মহাদেশের ১৪টি দেশে তাদের শাখা আছে। তাজ, গেটওয়ে, ভিভান্ত ও জিঞ্জারের মতো ব্র্যান্ডের মাধ্যমে বিশ্বের দরবারে ভারতীয় আতিথেয়তাকে পৌঁছে দিচ্ছে এই সংস্থা। বর্তমানে ৬২৮টি হোটেলের বিশাল পোর্টফোলিও নিয়ে এটি ভারতের বৃহত্তম হসপিটালিটি চেইন হিসেবে নিজের অবস্থান মজবুত করেছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
