Tuesday, June 23, 2026

বুমরাহের ওয়ার্কলোড নিয়ে চিন্তা, ‘প্ল্যান বি’ তৈরি রাখছে বিসিসিআই

Date:

Share post:

বছরের শুরুতেই ছিল টি২০ বিশ্বকাপ, তারপরই শুরু হয়েছে আইপিএল(IPL)। বছর ভর ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। আগামী বছর আবার একদিনের বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টই এখন সব থেকে বড় ইস্যু ভারতীয় দলের কাছে।

ভারতীয় দলের সব থেকে বড় চিন্তার কারণ জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে। কারণ বুমরাহের উপর অতিরিক্ত ওয়ার্কলোড চাপানো যাবে না। ফলে বুমরাহকে(Jasprit Bumrah) নিয়ে বিশেষ প্ল্যান তৈরি করেছে বোর্ড। তারকা পেসারকে মূলত টেস্টের জন্য ভাবছে থিঙ্ক ট্য়াঙ্ক।

বিসিসিআইয়ের একটি সূত্রএক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘‌চেষ্টা করা হচ্ছে বুমরাহকে সবকটা টেস্ট খেলার জন্য ফিট রাখার। আশা করা হচ্ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটে টেস্টেই বুমরাহ খেলবে। তবে বড় চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের জন্য ওকে সতেজ রাখা। দরকার হলে কয়েকটা এক দিনের সিরিজে ওকে বিশ্রাম দেওয়া হতে পারে।’

।আইপিএল শেষ হলেই ৬ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ। একটাই টেস্ট খেলা হবে এই সময়ে। অর্থাৎ, ৬ থেকে ১১ পর্যন্ত চলবে টেস্ট ম্যাচ, এই ম্যাচ WTC র অধীনে নয়, ফলে সেই ম্যাচে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিসিসিআইয়ের নির্বাচকরা অবশ্যই ‘প্ল্যান বি’ তৈরি রাখছেন।

ঘরোয়া ক্রিকেটে এবার যাঁরা ভালো খেলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় আছেন গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব কবি ও দেবদত্ত পাড়িক্কলের মতো তরুণ মুখ। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে খুব একটা কঠিন হবে না। বিসিসিআই খুব পরিকল্পনা করে দল গঠন করতে চাইছে। তারপরই আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর আছে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...