Friday, April 24, 2026

‘আমি কি সন্ত্রাসবাদী?’ বাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ বাইরন ভোট না দিয়েই ফিরলেন বুথ থেকে

Date:

Share post:

নিজের পাড়ার বুথে ভোট দিতে গিয়েও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না করেই ফিরে এলেন সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। ধুলিয়ান গান্ধী বিদ্যালয়ে ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর অতি-সক্রিয়তা এবং দফায় দফায় তল্লাশির মুখে পড়ে মেজাজ হারান তিনি। ক্ষোভ উগড়ে দিয়ে বাইরনের প্রশ্ন, আমি কি কোনো সন্ত্রাসবাদী যে আমাকে এভাবে হেনস্তা করা হচ্ছে?

বৃহস্পতিবার প্রথম দফার ভোটের একদম শেষ লগ্নে ভোট দিতে পৌঁছেছিলেন বাইরন। তাঁর অভিযোগ, বুথে ঢোকার মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে অন্তত পাঁচবার তল্লাশি করেন। এমনকি তাঁর মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। রাজ্য সরকারের দেওয়া ‘ওয়াই ক্যাটেগরির’ নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কেন একজন বিধায়কের সঙ্গে এমন আচরণ করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিরক্ত ও অপমানিত বোধ করায় শেষ পর্যন্ত ভোট না দিয়েই বুথ ছাড়েন তিনি।

বুথ থেকে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ তোলেন বাইরন। তিনি বলেন, গোটা ধুলিয়ানের মানুষ জানেন আমি বিধায়ক। আসলে তৃণমূল প্রার্থী নূরে আলমকে হারানোর জন্যই পরিকল্পিতভাবে এই ভোট লুটের নাটক চলছে। তাঁর দাবি, ভোটারদের পাশাপাশি একজন বিধায়ককে এভাবে হয়রানি করা আদতে কমিশনের পরিকল্পিত চক্রান্ত।

আরও পড়ুন- ‘নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান’, প্রথম দফার ভোটের শেষে জৈন মন্দিরে সম্প্রীতির বার্তা মমতার

_

_

_

_

_

_

_

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...