‘নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান’, প্রথম দফার ভোটের শেষে জৈন মন্দিরে সম্প্রীতির বার্তা মমতার

বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর এই ভোটপর্ব মিটতেই বৃহস্পতিবার শহরের এক জৈন মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রার্থনা সেরে বেরনোর সময় তিনি দাবি করেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক।
এদিন মন্দির চত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার প্রচুর মানুষ ভোট দিয়েছেন। নাগরিকত্ব এবং এসআইআর নিয়ে মানুষের মনে একটা চাপা ভয় রয়েছে। অনেক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় কেউ আর ঝুঁকি নিতে চাননি। তাই সবাই লাইন দিয়ে ভোট দিয়েছেন। এটাকে আমি শুভ লক্ষণ বলেই মনে করি। অতীতের বাম আমলের সঙ্গে বর্তমানের তুলনা টেনে তিনি অভিযোগ করেন, আগে ভোটের দিন বড় বড় আবাসন বা বিল্ডিংয়ে তালা লাগিয়ে রাখা হতো যাতে মানুষ বেরোতে না পারেন। কিন্তু এখন মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং ভোটাররাই শেষ সিদ্ধান্ত নিচ্ছেন।
ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। নিজে বাঁচুন এবং অপরকে বাঁচতে সাহায্য করুন— জৈন মন্দির থেকে এই মানবিক আবেদনই জানান তিনি। উপস্থিত মানুষের উদ্দেশে মমতার আবেগঘন বার্তা, আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, বরং আপনাদের নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করবেন।
আরও পড়ুন- সর্বকালীন রেকর্ড ভোট বাংলায়: প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, দাবি কমিশনের
_
_
Sponsored

_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
4h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
12h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
13h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
14h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
15h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
16h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
17h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
19h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
20h ago
