Thursday, June 25, 2026

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

Date:

Share post:

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে হিমশিম খেয়েছেন বিরোধী দলনেতা (leader of opposition)। শেষ পর্যন্ত ভোট শেষে দলের চাপে বিজেপি ১২৫ আসন জিতছে, এমনটাও বলতে বাধ্য হয়েছেন। তবে তাঁর বডি ল্যাংগুয়েজেই প্রমাণ হয়েছে এবার নন্দীগ্রামে হারতে চলেছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তারই রেশ রেখে এবার নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের জয় ঘোষণা করে দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচন হয়েছে। ভোটের কাজ মিটিয়ে ভোটকর্মীরা ফিরেছেন মধ্যরাতে। এরপরই ভোট পরবর্তী ছবিটা অনেকটাই পরিষ্কার হয়েছে গোটা রাজ্যে। শুক্রবার তাই নির্বাচনের গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রামের ফলাফল শুনিয়েই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার থেকে নন্দীগ্রামে তৃণমূলের জয়ের কথা ঘোষণা করলেন অভিষেক।

আরও পড়ুন : ৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

শুক্রবার ডায়মন্ড হারবারে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো শেষে তিনি জানান, আমি একটা ছোট্ট ভবিষ্যদ্বাণী করে যাব। খুশি হবে তোমরা শুনে। আমি ২০২৪-এ এসে এইখানে দাঁড়িয়ে বলেছিলাম আমার মনে আছে। এই মাটিতে যা বলি তা হয়। মাটির ভালোবাসা। নন্দীগ্রাম (Nandigram) তৃণমূল জিতবে আমি কথা দিয়ে গেলাম। স্বাভাবিকভাবেই সাংসদের এই ঘোষণায় উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...