Thursday, June 25, 2026

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

Date:

Share post:

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলাতেও জোরকদমে জনসভা, পদযাত্রা কর্মসূচি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা রয়েছে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, দুপুর দুটো নাগাদ। এরপর উত্তর দমদমে চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে পদযাত্রা করবেন দলনেত্রী। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের কেন্দ্র ভবানীপুরেই (Bhawanipur)একাধিক কর্মসূচি রয়েছে মমতার।

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নজিরবিহীন ভোটদানের হার বুঝিয়ে দিয়েছে মানুষ কীভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে মরিয়া হয়ে রয়েছেন। এসআইআর করে যেভাবে বাংলার মানুষকে হয়রান করা হয়েছে এবার ইভিএমে তার জবাব দিতে তৈরি ৭ জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি মানেই জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আর উন্মাদনা বিজেপির ঘুম কেড়ে নিয়েছে। ভবানীপুরের ঘরের মেয়ে শনিবার নিজের কেন্দ্রে পদযাত্রা করার পাশাপাশি দুটি জনসভা করবেন বলে জানা গেছে। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বেহালা যাবেন তৃণমূল সুপ্রিমো।

 

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...