Saturday, April 25, 2026

IPL: ব্যাট হাতে নয়া রেকর্ড, আরসিবির বদলে যাওয়ার রহস্য ফাঁস কোহলির

Date:

Share post:

ব্যর্থতার ধারা কাটিয়ে ২০২৫ সালে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি(RCB)। চলতি মরসুমেও দুরন্ত ছন্দে আছে বেঙ্গালুরু। সেইসঙ্গে ব্যাট হাতে আগুনে পারফরম্যান্স করছেন বিরাট কোহলি(Virat Kohli)। সেইসঙ্গে আইপিএলে নতুন মাইলস্টোন সৃষ্টি করলেন কিং কোহলি।

গুজরাটের বিরুদ্ধে ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ৮টি চার এবং ৪টি ছয়। এই ইনিংসের সুবাদেই নয়া মাইলস্টোন সৃষ্টি করেছেন কোহলি। এর আগে কোহলির ছক্কার সংখ্যা ছিল ২৯৯। এই ম্যাচের পর তাঁর ছক্কার সংখ্যা ৩০৩। তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন কোহলি। আইপিএলে ইতিহাসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের নামে। গেইল আইপিএল কেরিয়ারে ৩৫৭টি ছয় মেরেছেন। ৩০৯টি ছয় মেরে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

এখানেই শেষ নয় বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টি-২০ রানের মালিক হলেন কোহলি। এই রানের মধ্যে রয়েছে ভারতীয় দল, আরসিবি ও দিল্লির হয়ে খেলা ইনিসের যোগফল।

কীভাবে বদলে গেল আরসিবির পারফরম্যান্স? এই প্রসঙ্গে বিরাট বলেন, “নিজের দক্ষতা বুঝতে পারলে এই ধরনের পারফরম্যান্স করা যায়। আমাদের ব্যাটিং বিভাগ দারুন। আমাদের দলে ভাল শট খেলতে পারা ব্যাটার রয়েছে। যেমন টিম ডেভিড বা রোমারিয়ো শেফার্ডরা বড় শট খেলতে পারে। পাশাপাশি ক্রণাল পাণ্ডিয়া আছেন, ফলে তাদের ব্যাটিং আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেয়। ”

Related articles

দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার বড় অংশে নির্বাচন প্রথম দফাতেই হয়ে গিয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকার নির্বাচনের আগে বারবার বহিরাগতদের বাংলায়...

বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার...

কর্নাটকে ৭ দিনের ব্যবধানে ৩৫ ময়ূরের মৃত্যু! তদন্ত শুরু

৩৫টি ময়ূরের মৃত্যু কর্নাটকে (Karnatak)। একসঙ্গে কীভাবে এত ময়ূরের মৃত্যু তার নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ময়ূরের মৃত্যুর কারণ জানতে...

বিজেপিতে যোগ দেওয়ার পরই হরভজনকে নিশানা শ্রীসন্থের, চর্চায় চড় কাণ্ড

আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ( Harbhajan Singh)। ভাজ্জির দল বদলের...