Saturday, April 25, 2026

নোয়াপাড়ায় বিস্ফোরণের শব্দ! ভাঙল থানার পরিত্যক্ত ভবন, তলব বম্ব স্কোয়াডকে

Date:

Share post:

শনিবার বোমা বিস্ফোরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগণার নোয়াপাড়া (Noapara) এলাকায়। নোয়াপাড়ার থানার পরিত্যক্ত একটি ভবন ভেঙে পড়ায় বোমা বিস্ফোরণের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের দাবি, ভবনটি ভেঙে পড়াতেই বিকট শব্দ হয়। ঘটনার জেরে বেশ কিছুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে কংক্রিটের ভাঙা টুকরো। গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। পরিত্যক্ত বাড়িটিতে (abandoned building) কোনও বোমা ছিল কি না, তার সন্ধানে তলব করা হয় বম্ব স্কোয়াডকে (bomb squad)।

শনিবার দুপুরে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা (Noapara police station) সংলগ্ন এলাকা। ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকায় জোরালো বোমা ফাটার আওয়াজে কেঁপে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই দেখা যায় নোয়াপাড়া থানা চত্বরে থাকা থানারই পরিত্যক্ত বাড়িটি ভেঙে পড়েছে। তার অংশ গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। তবে বোমা বিস্ফোরণের সন্দেহে দ্রুত তলব করা হয় বম্ব স্কোয়াড।

আরও পড়ুন : অল্পের জন্য রক্ষা পেলেন বিদায়ী মন্ত্রী বীরবাহা! দুর্ঘটনায় দুমড়ে গেল কনভয়ের পাইলট কার

পুলিশের দাবি, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় সেটি ভগ্নপ্রায় হয়ে উঠেছিল। থানার আবর্জনাও জমত সেখানে। তবে আদৌ সেখানে বোমা থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিশ। যদিও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। একদিকে ভাঙা অংশ ছড়িয়ে পড়ায় আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে যদি থানায় বোমা থাকে তবে তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রেই উদ্ধার করা বোমা থানায় মজুত থাকে। নির্বাচন আবহে বেআইনি অস্ত্র বোমা উদ্ধার সর্বত্র চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেবে নোয়াপাড়া। তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Related articles

ফের BLO -র মৃত্যু, বাঁকুড়ায় কমিশনকে কাঠগড়ায় তুলল পরিবার

ফের অস্বাভাবিক কাজের চাপে বিএলও (BLO)-র মৃত্যুর অভিযোগ। ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন বাঁকুড়ার (Bankura) মৌলাডাঙার...

আউশগ্রামে অভিনব প্রচারে গিয়ে বিপাকে প্রার্থী! গাড়ি ছেড়ে পালাল গরু

ভোটের (2026 Election) ময়দানে বেশিরভাগ প্রার্থীই অভিনব পন্থায় ভরসা রাখছেন। এবার আউশগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার (Shyama...

দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার বড় অংশে নির্বাচন প্রথম দফাতেই হয়ে গিয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকার নির্বাচনের আগে বারবার বহিরাগতদের বাংলায়...

বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার...