Thursday, June 25, 2026

মমতার কেন্দ্র থেকে ২৫ হাজার ভোটার বাদ! কমিশনের কারচুপিতে সরব ওমর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপির ইশারায় চলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট। কমিশনের ভোটার তালিকা কারচুপি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে সরব হয়েছেন তাতে সমর্থন জানিয়েছে দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। বাংলার নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা (voter list) থেকে বিপুল পরিমাণ ভোটার বাদ নিয়ে তৃণমূলের দাবির সমর্থনে সরব হলেন ন্যাশানাল কনফারেন্স (NC) সভাপতি তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)।

বাংলায় প্রথম দফার নির্বাচনে রেকর্ড ভোট পড়া নিয়ে উচ্ছ্বসিত বিজেপি। তাদের সেই উচ্ছ্বাসে কীভাবে নির্বাচন কমিশনের কারচুপি জড়িত তা স্পষ্ট করে ওমর আবদুল্লার দাবি, ভোটের শতাংশ বেড়েছে এটাই শুধু প্রচার করা হচ্ছে। এটা বলা হচ্ছে না কত মানুষকে ভোট দিতেই দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা এলাকায় ২৫ হাজার ভোটারতে বাদ দেওয়া হয়েছে। বাংলায় ৭০ আসন এমন রয়েছে যেখানে বিজেপির হারের মার্জিন এমন ছিল তার থেকে বেশি ভোটারকে ভোটার তালিকা (voter list) থেকে বাদ দেওয়া হয়েছে। যার অর্থ মার্জিন ভোট আপনি বাদই দিয়ে দিয়েছেন। এবার এটা অস্ত্র না হলে কী?

কমিশনের কারচুপির প্রমাণ তুলে ধরে ওমর আবদুল্লা উল্লেখ করেন, আমি প্রথম থেকে বলেছি। আমি বলেছি আমার মেশিন নিয়ে এত ভয় নেই যত ভয় রয়েছে ভোটের আগে এদের কারচুপি নিয়ে। যেভাবে ডিলিমিটেশন (delimitation) ও ভোটার তালিকা নিয়ে এরা কারচুপি করে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ভেবেছিলাম আদালত এই বিষয়টি শুনে রায় দেবে। তবে আপাতত তাঁরা বিষয়টিকে নির্বাচনের পরে পিছিয়ে দিয়েছে। কিন্তু আশা রাখব মানুষ সুবিচার পাবেন।

আরও পড়ুন : কলকাতাকে হেরিটেজ বানানো নিয়ে বিজেপির মিথ্যাচার! ফাঁস করলেন মমতা

বাংলার মানুষকে যেভাবে অঙ্ক কষে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন তাতে দেশের জওয়ানদের অপমান বলে দাবি ওমরের। তিনি প্রশ্ন তোলেন, কারণ এমন মানুষ রয়েছেন যাঁরা সীমান্তে আমাদের সীমানা রক্ষা করেছেন। উর্দি পরে তাঁরা শত্রুর প্রতিদ্বন্দ্বিতা করেছে। যতদিন ৩০ বছর ধরে তাঁরা দেশের সেবা করেছিলেন আমাদের কোনও অভিযোগ ছিল না। ততদিন আমরা তাঁদের পাক্কা ভারতীয় বলেছি। কিন্তু যখন ভোট দেওয়ার সময় এসেছে আমরা তাঁদের বলছি আপনারা ভারতীয় নন। আমরা আপনাদের ভোটার তালিকা থেকে বের করে দিচ্ছি। এটা তাঁদের সঙ্গে অবিচার নয় তো কি?

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...