Friday, June 26, 2026

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

Date:

Share post:

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বারবার বাঙালিকে বিজেপি-শাসিত রাজ্যের অপমানের পর এবার বাংলায় দাঁড়িয়ে বাংলার মানুষকে অপমানের ঔদ্ধত্য দেখালেন তিনি। সভার নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলার পুলিশকে (Bengal Police) সরাসরি চলে যাওয়ার নির্দেশ দিলেন। যা নিয়ে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

বাংলার মনীষীদের যাঁরা প্রতিদিন নিয়ম করে অপমান করেন, তাঁরা যে নিজেদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য অপমানের পথে যাবেন, তা বলাই বাহুল্য। সেই অবজ্ঞা, তাচ্ছিল্যের ভাষা এবার প্রমাণিত অমিত শাহর জনসভায়। সভায় নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মী দর্শকদের সামনে দাঁড়িয়ে ডিউটি করছিলেন। সেই সময় বিনা প্ররোচনায় সেই পুলিশ কর্মীকে সরতে নির্দেশ দেন অমিত শাহ। তবে সেই নির্দেশেই স্পষ্ট বাংলার পুলিশকে মঞ্চ থেকে কীভাবে অপমানের উদ্দেশ্যেই এমন আচরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী।

আরও পড়ুন : অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

মঞ্চ থেকে কোনও মাধ্যমে নির্দেশ দেননি তিনি। মাইকে রীতিমত তাচ্ছিল্যের সঙ্গে চিৎকার করেন এই বলে – এই পুলিশ ছেড়ে দাও। এই পুলিশ। একে পিছনে সরাও ভাই। তুমি, এই বেঙ্গল পুলিশ (Bengal Police) এখুনি পিছনে যাও। তাঁর এই সম্বোধনেই স্পষ্ট বাংলার পুলিশ কর্মীকে অপমানের উদ্দেশ্যেই বেপরোয়া শাহ।

শাহর এই আচরণের পাল্টা তাঁকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)। যে ভাষায় কথা বলেছেন অমিত শাহ, তাঁকে সেই ভাষাতেই আক্রমণ করে মহুয়া দাবি করেন, আরে ও মোটাভাই, তুমি শোনো। তুমি দিল্লি ফিরে যাও।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...