Saturday, June 27, 2026

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

Date:

Share post:

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ডে। গড়লেন বিশ্ব রেকর্ডও। কিন্তু শুধু ম্যারাথনের রাস্তায় লড়তে হয়েছে সাওয়েকে(Sebastian Sawe ), তার থেকে বেশি লড়তে হয়েছে ট্রাকের বাইরে।

কেনিয়ার অ্যাথলিটকে নিয়ে ডোপিং বিতর্ক কম হয়নি। কিন্তু ডোপিংয়ের অগ্নিপরীক্ষা দিয়েও ফিরে এসেছেন রাজার মতোই। লন্ডনের আবহাওয়াও ছিল অনুকূলে, প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাজার হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক দৌড়। লন্ডনের রাজপথে গতির ঝড় তুললেন সাওয়ে।

এর আগে বার বার কেনিয়ার অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিংয়ের গুরুতর অভিযোগ উঠে। বিতর্কের মধ্যে নিজে থেকেই বাড়তি পরীক্ষার দাবি জানান তিনি। ২০২৫ সালের মাঝামাঝি, বড় টুর্নামেন্টের আগে নিজেই যতবার খুশি পরীক্ষা করা হোক এমন দাবি তোলেন।

কেনিয়ার দৌড়বিদের আর্জি মেনে ২ মাসে মোট ২৫ বার ডোপ টেস্ট চলে। যার খরচ মোটেও কম নয়। এই পুরো প্রক্রিয়ার খরচ বহন করে স্পনসর সংস্থা। রক্ত ও প্রস্রাব—দু’ধরনের পরীক্ষাই নিয়মিত হয়েছে। কখনও দিনে দু’বার (Doping Test)! কিন্তু প্রত্যেকবার পাস করেছেন, আর সমালোচকদের উত্তর দিলেন লন্ডনের রাজপথেই।

জয়ের পর সাওয়ে বলেন, এটা আমার জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা শুরুটা খুব ভালো করেছিলাম এবং শেষের দিকে আমি নিজেকে খুব শক্তিশালী অনুভব করছিলাম। আমার প্রতিদ্বন্দ্বীরাও আমাকে অনেক সাহায্য করেছে এই রেকর্ড ভাঙতে। সময়টা দেখে আমি ভীষণ আনন্দিত। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম আজ সফল হয়েছে।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...