Saturday, June 13, 2026

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

Date:

Share post:

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের। দলের কঠিন সময়ে আনন্দে মজে মেন্টর ডোয়েন ব্র্যাভো(Dwayne Bravo)!

নাইটদের পরের ম্যাচ আদগামী রবিবার সানরাইজার্সের বিরুদ্ধে। ফাঁকা সময় পেতেই কি ঘুরতে বেড়িয়ে পড়েছেন নাইট মেন্টর? মলদ্বীপে গিয়ে ছুটি কাটাচ্ছেন ব্র্যাভো(Dwayne Bravo)? তাঁর একটি ছবি ঘিরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন ব্র্যাভো। সেই ছবিতে  দেখা গিয়েছে রিসোর্টের শান্ত সুইমিং পুলে। ছবির সঙ্গে তিনি লেখেন— ‘মলদ্বীপ নাইট’। এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ এই মুহূর্তে কেকেআর লিগ টেবলে নীচের দিকে রয়েছে। তিনি দলের মেন্টর, তার দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০২৫ সালে কেকেআরে মেন্টর হিসেবে যোগ দেন ডোয়েন ব্র্যাভো। এর আগে তিনি অবসর নেওয়ার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে মেন্টর হিসেবে কাজ শুরু করেন— আবু ধাবি নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন ব্র্যাভো। এবার কেকেআরের তারকা খচিত সার্পোট স্টাফ। নায়ার, ব্র্যাভো, ওয়াসটন , রাসেল, কিন্ত অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে না তো!

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...