Wednesday, April 29, 2026

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই ষড়যন্ত্র এড়িয়ে কীভাবে সুষ্ঠুভাবে ভোট শেষ করতে হবে, পথ দেখিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দ্বিতীয় দফা নির্বাচনের আগেও সেভাবেই তৃণমূল নেতৃত্বের তরফে প্রার্থী (TMC candidate), এজেন্ট (TMC agent), বিএলএ ১ এবং ২, কলকাতার সব কাউন্সিলর ও সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে (virtual meeting) পথ নির্দেশ করা হল।

দ্বিতীয় ও  শেষ দফার ভোটের আগে দলের নির্দেশে ১৪২টি কেন্দ্রে দলীয় প্রার্থী, এজেন্ট, বিএলএ ১ এবং ২, কলকাতার সব কাউন্সিলর ও সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার সকাল ১১টায় এই ভার্চুয়াল বৈঠক (virtual meeting) করেন অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য।  সব মিলিয়ে প্রায় দেড় লক্ষের উপস্থিতি ছিল এই বৈঠকে। এখান থেকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। দলের মূল কথা, যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে। সর্বোপরি এই বৈঠক থেকে তৃণমূল নেতৃত্বের আত্মবিশ্বাসী বার্তা — এবার ৫০ পেরোবে না বিজেপি।

এদিন বৈঠকে দলের নয় দফা  নির্দেশ দলের সব স্তরের ভোটকর্মীদের—
ইভিএম ভাল করে চেক করতে হবে।
মক পোলিং ঠিকমতো করতে হবে।
বুথের ভোটার তালিকা মিলিয়ে নিতে হবে।
নতুন ভোটারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
নাম নেই অথচ কেউ এলে চ্যালেঞ্জ করতে হবে।
ইভিএম সিল করার সময় ভাল করে লক্ষ্য রাখতে হবে।
স্ট্রং-রুম পর্যন্ত কড়া নজর রাখতে হবে।
রিলিভার না-আসা পর্যন্ত বেরনো যাবে না।
সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী কোনও গণ্ডগোল করলে কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট করতে হবে।

আরও পড়ুন : কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

সর্বোপরি দলের নেতা–কর্মীদের উদ্দেশে এবার একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে। ভোট হয়ে যাওয়ার পরে ইভিএম মেশিন সিল করার সয়ম তার ব্যাটারি (battery) কতটা চার্জ আছে সেটা দেখে নিতে হবে। যখন মেশিন গণনাকেন্দ্রে খোলা হবে ইভিএমের সেই ব্যাটারির চার্জ ফের পরীক্ষা করতে হবে। মিলিয়ে দেখতে হবে বন্ধ করার সময় যে চার্জ ছিল তাই আছে নাকি কমেছে। কারণ স্ট্রং-রুমে রাতের অন্ধকারে ইভিএমে (EVM) কোনও কারচুপি হলে ব্যাটারির চার্জে তার প্রভাব পড়বে। ফলে কড়া নজর রাখতে হবে।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...