Wednesday, April 29, 2026

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

Date:

Share post:

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও দক্ষিণ চব্বিশ পরগণাকে অশান্তিপূর্ণ দাবি করার চেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। এবার সেই দাবিও নাকচ করে দিলেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (CEO, Manoj Agarwal)। সেই সঙ্গে বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের (peaceful election) মধ্যে দিয়ে দিনের শেষে সব মেট্রো শহরের (metro cities) থেকে বেশি ভোট কলকাতা শহরে হওয়ার দাবি করলেন তিনি।

দক্ষিণ চব্বিশ পরগণাকে সাঁজোয়া গাড়ি দিয়ে সাজিয়ে নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন (ECI)। তা সত্ত্বেও সকাল থেকে একাধিক অভিযোগ উঠেছে। বাসন্তী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে (BJP candidate) ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে। প্রার্থী বিকাশ সরদারের গাড়ির উপর চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ভাঙচুর করা হয় তার গাড়ি। যদিও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছাতে দেরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে স্থানীয় বাসিন্দাদের নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে বুথের ভিতরে ইভিএমে (EVM) বিজেপি প্রার্থীর বোতামের উপর টেপ লাগানোর অভিযোগ ওঠে। খবর দেওয়া হয় নির্বাচন কমিশনে। এরপর দ্রুত কমিশনের তরফে সেই মেশিন বদলে দেওয়া হলে ভোটগ্রহণ শুরু হয়। কিছুটা দেরি হয় ভোটগ্রহণে। আবার ভাঙড় (Bhangar) বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরেও বিক্ষোভের ঘটনা ঘটে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালে কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তবে এই সব ঘটনা যে আদৌ ভোট সন্ত্রাসের ধর্তব্যের মধ্যে পড়ে না, স্পষ্ট করে দিলেন সিইও মনোজ আগরওয়াল। তিনি জানান, কোথায় অশান্তি হচ্ছে সেটা বলতে হবে। দক্ষিণ চব্বিশ পরগণা অনেক বড় জেলা। সেখানে অসংখ্য ইউনিট কাজ করছে। আমরা এখানে সিসিটিভি ক্যামেরাতেও দেখতে পাচ্ছি। যেমন যেমন খবর পাওয়া যাচ্ছে, তেমন তেমন দল সেই সব জায়গায় পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রণ করছে। কিউআরটি থেকে রিটার্নিং অফিসার, সব দল পৌঁছে যাচ্ছে।

আরও পড়ুন : কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

সেই সঙ্গে সামগ্রিকভাবে দ্বিতীয় দফার ভোটদান প্রক্রিয়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন সিইও মনোজ আগরওয়াল। তাঁর দাবি প্রতিটি জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। এরকম শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখা যায়নি। এবারেও রেকর্ড ভোটদান হবে। আমরা চেষ্টা করব যাতে কলকাতায় এত বেশি সংখ্যক ভোটদান হয় যাতে দিল্লি মুম্বই বা যে কোনও মেট্রো শহরের থেকে রেকর্ড ভোটদান হয় এখানে।

Related articles

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...