Site Logo

কমিশনের 'অতি সক্রিয়তা' সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

EBBS Desk·
কমিশনের 'অতি সক্রিয়তা' সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে EVM ও VVPAT বিকল হওয়ার খবর সামনে আসছে। কমিশনের অতি সক্রিয়তা সত্ত্বেও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ভোটারদের। হুগলির গোঘাট বিধানসভার মন্দারণ পঞ্চায়েতের অন্তর্গত আদম্বেরের ৬২ নম্বর বুথে ভোট শুরুর আগেই VVPAT বিকল হয়ে যায়। এর ফলে মক পোল শেষ করতে দেরি হয় যথাসময়ে ভোট গ্রহণ শুরু করা যায়নি। তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নাজেহাল হন ভোটাররা। অন্যদিকে, নদিয়ার নবদ্বীপের ৬৯ নম্বর বুথেও ভোট শুরুর মুহূর্তে ইভিএম বিকল হওয়ায় প্রায় এক ঘণ্টা ভোটদান বন্ধ থাকে। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার রামনগর বড় চুপরিয়া গ্রাম পঞ্চায়েতের ৮২ এবং ৮৩ নম্বর কেন্দ্রেও মেশিন বিকল হওয়ায় থমকে যায় প্রক্রিয়া। চাকদহ বিধানসভার মলিচাগর প্রাইমারি স্কুলেও একই ছবি। ইভিএম সমস্যার কারণে ভোটারদের লম্বা লাইন দেখা যায়।

Sponsored

Sranchi In Article

পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের গুসকরা শহরের ১৯১ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ইভিএম অকেজো হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ভোট গ্রহণ। মন্তেশ্বর বিধানসভার রাইগ্রামে ১১৭ ও ১১৮ নম্বর বুথে আবার ভিন্ন অভিযোগ—ভিভিপ্যাটে প্রার্থীর ছবি দেখা যাচ্ছে না। উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার ৩৬ নম্বর বুথে সকাল ৭টা থেকেই গোলযোগ শুরু হয়। হাওড়ারও একাধিক বুথ থেকে ইভিএম বিভ্রাটের খবর আসছে। অন্যদিকে সকাল ন'টা পর্যন্ত বেলুড়ের একটি বুথে ইভিএম সমস্যার জেরে শুরু করা যায়নি ভোটদান। চরম ক্ষুব্ধ ভোটাররা।

বালি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ডন বসকো লিলুয়া সহনলাল বিদ্যালয়ের একটি বুথে ইভিএম মেশিন বিকল হয়ে পড়ায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। মেশিনে ত্রুটির কারণে ভোটদান প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ইভিএম বিভ্রাটের পাশাপাশি অশান্তি ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। রাইগ্রামের ১১৭ ও ১১৮ নম্বর বুথে ভিভিপ্যাট সমস্যার খবর পেয়ে সেখানে সিপিএমের ইলেকশন এজেন্ট প্রবেশ করতে গেলে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে অভিযোগ।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →