সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় একবার এলাকা ঘোরেন বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু বারবার এলাকায় যান তিনি। বিরক্ত ভোটাররা শুভেন্দুকে দেখেই ‘চোর-চোর’ দিতে থাকেন। তাতে ক্ষেপে গিয়ে তেড়ে যান বিজেপি প্রার্থী। তখন তাঁকে দেখে ওঠে জয় বাংলা স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। ভোটারদের অভিযোগ, সকাল থেকেই শান্তিতেই ভোট হচ্ছিল ভবানীপুরে (Bhawanipur)। কিন্তু শুভেন্দু অধিকারী এসেই অশান্তি পাকিয়েছেন।

এদিন, কালীঘাটের জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শনে যেতেই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দুকে (Shubhendu Adhikari) দেখে ‘চোর-চোর’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন স্থানীয়রা। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। সকলকে দেখিয়ে কমিশনে ফোন করেন শুভেন্দু। কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোড-এর সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, বহিরাগতরা তাঁর উপর আক্রমণ চালাচ্ছেন। আরও বাহিনী চান তিনি। অভিযোগ এর পরেই মারার কথাও বলেন শুভেন্দু। এর পরেই বাহিনীর তরফে লাঠিচার্জ করা হয়।
ভোটারদের অভিযোগ, সকাল থেকে ভবানীপুরে শান্তিতেই ভোট হচ্ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীই এসে অশান্তি পাকাচ্ছেন। তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেন, শুভেন্দু মিথ্যা কথা বলছেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। শুভেন্দুর নির্দেশেই বাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

–

–

–

–

–
–
–
