Friday, May 1, 2026

একধাক্কায় ৯৯৪ টাকা বাড়ল গ্যাসের দাম!

Date:

Share post:

মে মাসের প্রথম দিনে একলাফে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial cylinder price hike) । পয়লা মে থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বাড়ল। আজ থেকে কলকাতায় এই সিলিন্ডার কিনতে গেলে খরচ করতে হবে মোট ৩২০২ টাকা। গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো না হলেও বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে যাওয়ায় হোটেল, রেস্তোঁরায় খাবারের দাম বৃদ্ধির আশঙ্কা।

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব সরাসরি বাণিজ্য গ্যাসের দামের উপর পড়ল। ভোট মিটলেই সিলিন্ডারের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল, সেটাই সত্যি হলো।আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য ব্যবহৃত এটিএফ (ATF)-এর দামও বাড়ানো হয়েছে। তবে পেট্রোল-ডিজেলের দাম আপাতত বাড়েনি।গত মাসেই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো ১৯ কেজি ও ৫ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়েছিল। এবার এক ধাক্কায় এত টাকা দাম বৃদ্ধিতে হোটেল, রেস্তোঁরায় ব্যবসায়ীদের মাথায় হাত। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে সরকারের এটি সুপরিকল্পিত কৌশল। গ্যাসের দাম বাড়ায় সমস্যায় আমজনতা।

Related articles

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...