Saturday, May 2, 2026

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

Date:

Share post:

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) বাড়বে। সোমবার ভোট গণনার দিন (Vote Counting) কলকাতা-সহ, দুই চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টি বাড়বে। দুর্যোগের কমলা সতর্কতা (orange alert) জারি করা হয়েছে। ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হবে কলকাতায়। আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস (Alipore Weather Department) সূত্রে পাওয়া খবর অনুযায়ী শনিবার বিকেলের পর থেকে হুগলি ও নদিয়া জেলায় ব্যাপক হারে বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হাওড়া – দুই ২৪ পরগনা-ঝাড়গ্রাম পুরুলিয়াতে। কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

 

Related articles

বিজেপির মহারাষ্ট্রে নিরাপদ নয় ৪ বছরের শিশু! ধর্ষণ-খুনে অভিযুক্ত ৬৫-র বৃদ্ধ

নারী, শিশুর সুরক্ষা নিয়ে বাংলায় এসে নিজেদের রাজ্যের বড়াই করে বেড়িয়েছেন বিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। বাংলাকে নিচু দেখাতে বাংলার...

বর্ধমানের গণনাকেন্দ্রের ছাদে রহস্যজনক গতিবিধি! ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূলের

ভোট গণনার আর মাত্র দু দিন বাকি। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রংরুমে ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন...

আইপিএল শেষেও হবেন না ফিট, ২ পেসারকে নিয়ে চিন্তা বাড়ছে গম্ভীরের

আইপিএল (IPL) মিটলেও ঠাসা ক্রীড়াসূচি অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য। আফগানিস্তান সিরিজ, , আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফর আছে ভারতের।...

গণনায় নিজেদের নির্দেশ নিজেরাই ভাঙছিল কমিশন: স্পষ্ট নিষেধ সুপ্রিম কোর্টের

গণনাকেন্দ্রে কোন সরকারি কর্মীরা কাজ করবেন তা নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। জানানো হয়েছে ১৩ এপ্রিল...