Saturday, May 2, 2026

অভিষেকের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেল আলিফা-রায়না!

Date:

Share post:

আট মাসের যমজ জন্মান্ধ শিশুকন্যার দৃষ্টি শক্তি ফিরল। সৌজন্যে সেবাশ্রয়। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে শিশুদের সফল অস্ত্রোপচারের খবর জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই। অভিষেক জানিয়েছেন, কিছু জয় কেবল সংবাদমাধ্যমের শিরোনাম দিয়ে মাপা যায় না, বরং তা পরিমাপ করা হয় কোনও শিশুর চোখে ফিরে আসা দৃষ্টি দিয়ে।

আলিফা ও রায়না খাতুন যমজ বোন। শিশু দুটি জন্ম থেকেই অন্ধ। কন্যারা যাতে দৃষ্টি ফিরে পার সেই জন্যে জানুয়ারি মাসে সেবাশ্রয়ে নিয়ে গিয়েছিলেন তাদের মা। ডাক্তাররা জানিয়েছিলেন, দুই শিশুকন্যা দৃষ্টিশক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। এবং তা ব্যয়সাপেক্ষ। যা এই শিশুদের পরিবারে পক্ষে সম্ভব ছিল না। আরও পড়ুন: ২৫ বছর পর শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে রাইমা! অভিজ্ঞতা জানালেন সোশ্যাল মিডিয়ায়

এই বিষয়ের কোথা জানতে পেরে অভিষেক নিজে বিষয়টি দেখেন। হস্তক্ষেপ করেন। যোগাযোগ করা হয় হায়দরাবাদের ‘এলভি প্রসাদ আই ইনস্টিটিউট’-এ। পাঠানো হয় সমস্ত রিপোর্ট। সেখান থেকে সবুজ সংকেত মেলার পরই ওই শিশুদের সঙ্গে তাদের মাকে পাঠানো হয়। সফল অস্ত্রোপচার হয়। অভিষেককে ধন্যবাদ জানিয়েছে শিশুদের মা একটি ভিডিও বার্তায় বলেন, “জন্ম থেকেই ওরা অন্ধ ছিল। অভিষেক দাদার কাছে ওদের চিকিৎসার জন্য আবেদন করেছিলাম। ভাবতেও পারিনি এই দিনটা আসবে। অভিষেকদাই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই সম্ভব হল।”

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...