Monday, May 4, 2026

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

Date:

Share post:

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায় গিলের ব্য়ক্তিগত জীবন। কখনও সারা তেন্ডলকর থেকে ,সারা আলি খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। এবার ক্যামেরার সামনে ফের একই প্রশ্নের মুখোমুখি হতে হল। আসলে চলতি আইপিএলে দাড়ি রাখতে দেখা যাচ্ছে গিলকে। সম্ভবত সেই দেখেই সঞ্চালক ড্যানি মরিসন প্রশ্ন করে বসেন, “বিয়ে করছ নাকি?”

এই প্রশ্ন শুনে কিছুটা থমকে যান শুভমান(Shubman Gill)। কিন্তু দ্রুত নিজেকে সামলে না গিল, “এখনই সেরকম কিছু নেই”। এই কথোপকথন ভাইরাল হতে সময় লাগেনি। পর থেকেই সোশাল মিডিয়ায় শুভমানের বিয়ে নিয়ে চর্চা শুরু হয়।

প্রশ্নটি শুনে শুভমান গিলকে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায়। তিনি কয়েক সেকেন্ড থেমে সংক্ষেপে উত্তর দেন, তাঁর মুখ ছিল লাজুক।’ মরিসন পরিবেশটা হালকা রাখার চেষ্টা করে দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করলেন, কিন্তু মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই প্রথমবার নয় শুভমান গিলকে এর আগেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। গত মরশুমে, টসের সময় ড্যানি মরিসন তাঁকে ঠিক একই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, যা গিলকে দৃশ্যত অস্বস্তিতে ফেলেছিল।

এদিকে, ম্যাচ জয়ের পর ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন গিল। সেই ছবিতে লেখা, ‘বাস জিতনা হ্যায়। আভা দে।’ আভা দে হল গুজরাটি শব্দবন্ধ। অর্থাৎ কেবল জিততেই হবে। এগিয়ে আসো।’

Related articles

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
91 এগিয়ে
বিজেপি
196 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে