Thursday, June 25, 2026

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

Date:

Share post:

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক (Biswajit Pattanayak)। তিনি তৃণমূল কংগ্রেসের (TMC) বুথ এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন ওই যুবক, কিন্তু সন্ধ্যায় কিছুক্ষনের জন্য বাইরে যান আর তারপরেই তাঁর দেহ উদ্ধার হয়। সবাই বাড়ি থেকে তাঁকে বেরতে বারণ করায় তিনি বাড়িতেই ছিলেন সারাদিন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটা ফোন এলে বেরিয়ে যান বিশ্বজিৎ। এরপর তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।

পরিবারের লোকজন বাইরে খুঁজতে গিয়ে দেখতে পান দরজা ভাঙা, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিশ্বজিৎ। পকেটে ফোনটা পাওয়া গিয়েছে, যদিও সেটা ভাঙা। বেলেঘাটা থানায় (Beleghata Police Station) ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত পুলিশের কাছে ফোন জমা আছে। জানা যাচ্ছে,বহুদিন ধরেই তৃণমূলের কর্মী হিসেবে কাজ করেন তাঁরা। রাজনৈতিক কারণেই যে এই খুন এই নিয়ে পরিবারের তরফে সন্দেহের প্রকাশ করে নি। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...