Wednesday, May 6, 2026

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

Date:

Share post:

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে আইপিএল ২০২৬ এর ফাইনাল। এছাড়া আগামী ২৬ মে কোয়ালিফায়ার ১ ম্যাচটি হবে ধর্মশালায় এবং ২৭ ও ২৯ মে যথাক্রমে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২ ম্যাচটি হবে নিউ চন্ডীগড়ে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ আয়োজনে কিছু সমস্যা থাকায় এ বারে ব্যতিক্রম হিসেবে তিনটি ভেন্যুতে আয়োজিত হবে IPL-এর প্লে-অফের ম্যাচগুলি। আইপিএল ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতেই। কিন্তু স্থানীয় প্রশাসন ও কিছু সংস্থার পক্ষ থেকে অন্যায্য দাবি করা হয়, যা বোর্ডের নিয়ম বিরুদ্ধ। এই কারণেই ফাইনাল ম্যাচের ভেন্যু বদল করা হয়েছে।’

আইপিএল ফাইনাল আবারও হবে মোদির রাজ্য গুজরাটে। বিশ্বকাপ বা আইপিএল ফাইনাল ভেন্য়ু যেন আহমেদাবাদ হয়ে গিয়েছে। তবে এর নেপথ্যে রাজনৈতিক যোগ আছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কর্নাটকের কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাশাপ্পানাভার দাবি করে বসেন, সব বিধায়ককে পাঁচটি করে ভিআইপি টিকিট দিতেই হবে। কর্নাটক ক্রিকেট সংস্থা তাতে আপত্তি ছিল। কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার আবার জানান, পাঁচটা নয়, বিধায়করা তিনটে করে টিকিট পাবেন। বিধায়কদের এই দাবিতে যথেষ্ট অসন্তুষ্ট বোর্ড।

গতবারও কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল, কিন্ত তা সরে যায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অপারেশন সিঁদুরে কিছুদিন আইপিএল বন্ধ থাকার পর আবহাওয়ার কারণে ফাইনাল কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়।

Related articles

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...