Wednesday, May 6, 2026

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

Date:

Share post:

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি। জ্বালানি তেলের জোগান নিয়ে আশঙ্কা। লগ্নির ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতেই চাইছেন না লগ্নিকারীরা (Investors)। এই পরিস্থিতিতে টাকার দামের পতনে (Indian Rupee) লাগাম টানা যাচ্ছে না। বুধবার মার্কিন ডলারের (US Dollar) নিরিখে ভারতীয় মুদ্রার দাম হল ৯৫.০৪ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, ব্রেন্ট তেলের দাম ব্যারেল পিছু ১১০ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে। এতে জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী দরে ভারতের মতো আমদানি-নির্ভর দেশের অর্থনীতিতে চাপ বজায় থাকছে। এরসঙ্গে অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতিতে শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নি সরে যাওয়াও চলছে। এসব কারণই চাপ বাড়াচ্ছে টাকার দরে। আরও পড়ুন: বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

Forex ট্রেডারদের মতে পশ্চিম এশিয়ার দোলাচলের কারণে বিনিয়োগকারীরা চিন্তায়। এর জেরে বিপুল অঙ্কের মূলধন তুলনায় নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে সুবিধা পেয়েছে আমেরিকার ডলার। একইসঙ্গে তেলের দামে টালমাটাল পরিস্থিতি থাকার কারণে এবং ডলার শক্তিশালী হওয়ায় ভারতীয় মুদ্রার দাম কমেছে।

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...