ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

Date:

Share post:

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই যাদবপুরে লেনিনের মূর্তিতে গেরুয়া আবির দেওয়ার পরে মঙ্গলবার জিয়াগঞ্জে ভাঙা হল লেনিনের মূর্তি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ বামেদের। সিপিআইএম (CPIM) নেতা সুদীপ সেনগুপ্ত (Sudip Sengupta) জানান, বুর্জুয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা বিশ্বে আন্দোলন গড়ে তুলেছিলেন লেনিন। সেই কারণেই ডানপন্থী বিজেপির আক্রোশ তাঁর উপর। যদিও বিজেপির (BJP) তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে, যেখানেই এই ধরনের মূর্তি ভাঙা, দলীয় কার্যালয় ভাঙা বা দলীয় কর্মী-সমর্থনকদের উপর আক্রামণ হবে- তা পরিহত করবেন সিপিআইএমের (CPIM) নেতা-কর্মীরা- জানান সুদীপ।

মঙ্গলবার রাতে, শ্রীপত সিং কলেজের সামনে লেনিনের বড় মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির রাজ্য কমিটির সদস্য মনোজ সরকার। তিনি ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “গেরুয়া আবির মেখে বিজেপির ছদ্মবেশে এই কাজ করা হয়েছে। এর শেষ দেখে ছাড়ব।” এদিকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন, জিয়াগঞ্জ শান্তির জায়গা, কোনদিন অশান্তি হয় না, ২০০৫ -৬ সালে ওই মূর্তি তৈরি হয়েছে, তৃণমূল কোনদিন হাত দেয়নি। অথচ এখন ওই ঘটনা ঘটছে। পুলিশের নিরপেক্ষ তদন্ত করা উচিত। মূর্তিটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

এর আগে সোমবার যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড লাগোয়া অটো স্ট্যান্ডে থাকা লেনিন মূর্তিতে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া হয়। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত, সৃজন ভট্টাচার্য। ছিলেন সিপিএম নেতা-কর্মীরাও। লেনিন মূর্তির গায়ে লাগানো আবির পরিষ্কার করে সৃজন অভিযোগ করেন, “লেনিন মূর্তি ভাঙার পরিকল্পনা ছিল।“

এর আগে ২০১৮-র মার্চে ত্রিপুরায় ক্ষমতায় আসার পরে ত্রিপুরার (Tripura) বেলোনিয়া শহরে কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙার পরে ভারত মাতা কি জয় স্লোগান ওঠে। দক্ষিণ ত্রিপুরার সাবরুমেও ভাঙা গয় লেনিনের মূর্তি। ২০২৩-এর মার্চে শিলিগুড়ির নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় রাতের অন্ধকারে লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়। ঘটনার নিন্দা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও খবর: বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

এবার বাংলায় ফের আক্রান্ত লেনিনের মূর্তি। কিন্তু বারবার কেন নিশানায় লেনিনে মূর্তি? সুদীপ সেনগুপ্তের মতে, “বিজেপির আসল লড়াই কমিনিস্টদের সঙ্গেই। কারণ তারাই খেটে-খাওয়া মানুষের জন্য লড়াই করেন। আর লেনিনের উপর গেরুয়া শিবিরের রাগ, কারণ  তিনিই সারা বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করেন। বলশেভিক বিপ্লব করেছেন। সেই কারণেই বুর্জুয়াদের তাঁর উপর রাগ। তবে, আমরা মানুষকে সাথে নিয়ে এই আক্রমণ প্রতিহত করব। আজ রায়গঞ্জে মিছিল বেরিয়েছে, মানুষকে সাথে নিয়ে আমরা কমরেডদের উপর আক্রমণ বা পার্টি অফিস ভাঙা, লেনিনের মূর্তিভাঙা আটকাব।“

spot_img

Related articles

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...