Wednesday, May 6, 2026

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

Date:

Share post:

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit Bosu) ও রথীন ঘোষ (Rathin Ghosh)। ভোটের ফল ঘোষণার ঠিক পরেই, বুধবার তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি না হয়ে দু’জনেই পৃথক চিঠিতে সময় চেয়ে নিয়েছেন। এর আগে ভোটের প্রচারে ব্যস্ত থাকায় হাজির হননি তাঁরা।

ইডি সূত্রে খবর, বিদায়ী মন্ত্রী রথীন ঘোষ চিঠিতে জানিয়েছেন যে, তিনি শৌচাগারে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে অন্তত দশ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে, তাই এই মুহূর্তে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে এই মামলার প্রেক্ষিতেই রথীনের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তবে সদ্য শেষ হওয়া নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হওয়ার পর তাঁর এই গড়হাজির রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

অন্যদিকে, বিদায়ী মন্ত্রী সুজিত বসু তাঁর হাজিরা না দেওয়ার কারণ হিসেবে ভোট-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। ইডি-কে পাঠানো চিঠিতে তিনি দাবি করেছেন, বিধানসভা এলাকায় তাঁর দলের বহু কর্মী আক্রান্ত হয়েছেন। এই সময় তাঁদের পাশে থাকা তাঁর নৈতিক দায়িত্ব। এই কারণেই তিনি তদন্তকারীদের কাছে বাড়তি সময় চেয়েছেন। প্রসঙ্গত, গত ১ মে হাইকোর্টের নির্দেশে সুজিত বসু সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন। প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...