পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

Date:

Share post:

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বিদায়ী মুখ্যমন্ত্রী ফের এদিন জানান, ”আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।”

তৃণমূলের জয়ী বিধায়ক ও নেতৃত্বকে দলনেত্রীর বার্তা, এটা আমাদের একত্রিত হয়ে চলার সময়। যাঁরা অন্তর্ঘাত করেছে তাঁদের নাম জানতে চান মমতা (Mamata Banerjee)। নিজের উদাহরণ দিয়ে প্রত্যয়ী তৃণমূল সভানেত্রী বলেন, ”একা আমিও ছিলাম একসময়, ঘুরে দাঁড়িয়েছি। দল ঘুরে দাঁড়াবেই।”

তবে, মঙ্গলবারের পরে বুধবারও বিদায়ী মুখ্যমন্ত্রী জানান, ”আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন।”

ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বলেন, ”আমাকে মেরেছে, ববিকে মেরেছে। আমাদের। এখানে হারানো হলেও দিল্লি আমাদের পরবর্তী লক্ষ্য। গোটা INDIA টিম একসাথে লড়াই করব। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব। ওদের সাহস দেখুন জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভেঙে দিয়েছে!” অভিষেক জানান, ”মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখবেন। আমি ছিলাম, আছি, থাকব। যেখানে অভিযোগ নিচ্ছে না সেখানে অনলাইনে অভিযোগ জানান।” তৃণমূলনেত্রীর নির্দেশ, ”শপথের দিন দলীয় কার্যালেয়ে রবীন্দ্র সঙ্গীত বাজাও।” 

এবার কী করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান, তিনি আবার আদালতে প্র‍্যাকট্রিস করবেন। তাঁর কথায়, আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র‍্যাকট্রিস করব। নানা কেস হচ্ছে। সেগুলো আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায় সবাই আইনজীবী হিসাবে দেখব।”

spot_img

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...