Thursday, June 25, 2026

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

Date:

Share post:

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে পুরোনো দিনের কোনও তফাৎ নেই। ক্ষমতায় এসেও কার্যত আইনশৃঙ্খলায় লাগাম টানতে হিমশিম বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে দলমত এবং ধর্ম সম্প্রদায়ের উর্ধ্বে উঠে গুণ্ডা দমনের আশ্বাস দিলেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন বিদায়ী বিরোধী দলনেতা। শনিবার বিজেপির তরফে নতুন সরকার গঠনের শপথ অনুষ্ঠানে নিশ্চিত করা হয়েছে। তার আগে রাজের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (CEO Office) যান শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মন্ত্রিসভা (cabinet) গঠনের আগে নির্বাচন কমিশনের (Election Commission) দায়িত্বে যাতে নতুন করে কোনও অশান্তি ছড়াতে না পারে, তা নিয়ে বার্তা দেন শুভেন্দু।

দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) বক্তব্য উল্লেখ করে শুভেন্দু দাবি করেন, কোনওভাবেই হিংসা যাতে না ছাড়ায় তার জন্য বিজেপি নেতারা সচেষ্ট। তিনি নিজে ডিজিপি-র (DGP, West Bengal) সঙ্গে কথা বলেছেন বলে জানান। সেখানেই শুভেন্দুর দাবি, আগের নির্বাচনগুলির পরবর্তীতে যে পরিমাণ হিংসার ঘটনা ঘটেছে  এবছর তার কিছু হয়নি।

আরও পড়ুন : রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

তবে যারা অশান্তি করছে তাদের জন্য কড়া বার্তা শুভেন্দুর (Suvendu Adhikary)। তিনি জানান, এখনও কিছু গুণ্ডা রয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টির (BJP) সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডা দমন হবে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...