Wednesday, June 24, 2026

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

Date:

Share post:

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল। এবার রাজ্যের বহু শিক্ষক এসআইআর (SIR)-সহ বিভিন্ন ভোটের কাজে যুক্ত ছিলেন। ফলে খাতা দেখা এবং ফলপ্রকাশে দেরি হওয়ার একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সমস্ত প্রতিকূলতা পেরিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত খাতা জমা পড়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি। আরও পড়ুন: সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

শুক্রবার সকাল ১০.১৫ থেকে অনলাইনে ফল দেখা যাবে। সকাল সাড়ে ১০টায় অফিস থেকে মার্কশিট সংগ্রহ করবে স্কুলগুলি। বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in দেখা যাবে ফল। এদিন সকাল নটার সময় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...