Saturday, June 27, 2026

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

Date:

Share post:

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথকে ঝাঁঝরা করে দেওয়ার নেপথ্যে নিছক অপরাধ না কি কোনও গভীর ‘প্যাটার্ন’ লুকিয়ে রয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। অতীতেও শুভেন্দু-ঘনিষ্ঠদের রহস্যমৃত্যুর ঘটনা জনমানসে নতুন করে ফিরে আসছে।

২০১৩ সালে কলকাতায় প্রদীপ ঝা, ২০১৮-য় কাঁথিতে দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী কিংবা ২০২১-এ পুলক লাহিড়ী— শুভেন্দু অধিকারীর একাধিক ছায়াসঙ্গীর রহস্যজনক মৃত্যু বা খুনের ঘটনা অতীতে আলোড়ন ফেলেছিল। চন্দ্রনাথের মৃত্যু সেই তালিকাকে দীর্ঘায়িত করল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তীব্র রাজনৈতিক আক্রমণের পথে হাঁটেননি শুভেন্দু অধিকারী। বরং খুনিদের হদিস পেতে রাজ্য পুলিশের ওপরেই আস্থা রেখেছেন তিনি। তবে বিজেপি শিবিরের বড় অংশের দাবি, এই খুনের নেপথ্যে তৃণমূলের মদতপুষ্ট ষড়যন্ত্র থাকতে পারে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই তৎপরতা বাড়িয়েছে রাজ্য প্রশাসন। আইজি-সিআইডির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। এই দলে সিআইডি ছাড়াও রাখা হয়েছে স্টেট টাস্ক ফোর্স (এসটিএফ), আইবি এবং জেলা পুলিশের দক্ষ আধিকারিকদের। বুধবার রাতেই বারাসত হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। তিনি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতীদের গতিবিধি চিহ্নিত করার কাজ চলছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করেছে ফরেনসিক দলও।

বৃহস্পতিবার বারাসত মেডিক্যাল কলেজে তিন সদস্যের মেডিক্যাল টিমের উপস্থিতিতে চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের প্রাক্কালে শুভেন্দু-ঘনিষ্ঠের এই মৃত্যু বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে পুলিশকে। একের পর এক ঘনিষ্ঠ ব্যক্তির প্রাণ হারানোর নেপথ্যে কোনও ধারাবাহিক যোগসূত্র রয়েছে কি না, না কি এটি শুধুই কাকতালীয়— সেই উত্তর এখন নতুন প্রশাসনের তদন্তের ওপরই নির্ভর করছে। রাজ্যবাসীর নজর এখন সিটের রিপোর্টের দিকে।

আরও পড়ুন – রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

_

_

_

_

_

_

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...