মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

Date:

Share post:

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে উত্তরবঙ্গ। প্রথম স্থানে কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থান পশ্চিম মেদিনীপুরের। প্রথম দশে ১৯ জেলার ৮৪ টি স্কুলের ১৩১ জন ছাত্রছাত্রী রয়েছেন।

চলতি বছর মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছেন উত্তর দিনাজপুর সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র, প্রাপ্ত নম্বর ৬৯৮ (৯৯.৭১ শতাংশ)। দ্বিতীয় স্থান অধিকার করেছেন বীরভূম সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুলের প্রিয়তোষ মুখোপাধ্যায় (৬৯৬)। এবারের তৃতীয় স্থানে রয়েছেন তিনজন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯৫ সৌর জানা (দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), অংকন কুমার জানা (পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষা মন্দির) এবং মৈনাক মণ্ডল (বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল)।

 

spot_img

Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...