Thursday, June 25, 2026

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

Date:

Share post:

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। পরীক্ষা শেষের ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে কালিম্পং (৯৫.১০ শতাংশ)। প্রথম দশে ১৩১ জন। অন্যান্য বারের মতো এবারেও ফল প্রকাশিত হতে দেখা গেল কলকাতাকে টেক্কা দিয়ে মাধ্যমিকের জেলার জয়জয়কার।

এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন ২৩ জন। উত্তর দিনাজপুর জেলা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ১৪ জন পরীক্ষার্থী। এছাড়াও মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে রয়েছেন ১১ জন, বীরভূম থেকে ৬ জন, বাঁকুড়া জেলা থেকে ১৪ জন, নদিয়া থেকে ৩, আলিপুরদুয়ারের ২ পরীক্ষার্থী, হুগলি থেকে ৯ জন, হাওড়া থেকে ৪ জন, জলপাইগুড়ি থেকে ১ জন কৃতি জায়গা করে নিয়েছেন। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকেও সাফল্য এসেছে। প্রথম দশে কলকাতা জায়গা পেল না। ৬৯৮ নম্বর পেয়ে প্রথম উত্তর দিনাজপুর সারদা বিদ্যামন্দির অভিরূপ ভদ্র। মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী নিজের সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন মাকে। বলেছেন, “ঘড়ি ধরে পড়াশোনা করিনি তবে নিয়ম মেনে রুটিন মেনে পড়েছে। এতটা প্রত্যাশা করিনি। উচ্চ মাধ্যমিকের জন্য আরও বেশি করে প্রস্তুতি নিতে হবে।”

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...