Saturday, June 27, 2026

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

Date:

Share post:

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত আরাত্রিকা সিনহার (Aratrika Sinha) কাছে। এই ছোট বয়সেই গানের জগতে নিজের গান দিয়ে সবার মন জয় করে নিয়েছিল আরাত্রিকা। এবার লেখাপড়াতেও ভালো ফল করে নজর কাড়ল সকলের। সামাজিক মাধ্যমে শুধু ‘৫০১’ লিখেই নিজের সাফল্যের খবর ভাগ করে নেয় আরাত্রিকা। আর তাতেই স্পষ্ট হয়, মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সে।

গান এবং লেখাপড়া দুটি বিষয়কে একসঙ্গে সামলানো সহজ নয়। তবু সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল আরাত্রিকা (Aratrika Sinha)। ‘সারেগামাপা’-র মঞ্চে জায়গা করে নেওয়ার পর অনেকটা সময় পড়াশোনায় পুরোপুরি মন দিতে পারেনি সে। তবে পরিবারের তরফে কখনও চাপ নয়, বরং উৎসাহই পেয়েছে সবসময়। গানকে পাশে রেখেই ধীরে ধীরে আবার পড়ার রুটিনে ফিরেছিল সে। সেই পরিশ্রমের ফলই এবার মিলল মাধ্যমিকের মার্কশিটে (Marksheet)।

ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে আরাত্রিকার সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে (Post)। অনুরাগীদের অনেকেই তার এই সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। কেউ শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যতের জন্য, কেউ আবার গান ও পড়াশোনা দু’ক্ষেত্রেই আরও বড় সাফল্যের কামনা করেছেন। ছোট বয়সেই জনপ্রিয়তার আলোয় এলেও, নিজের লক্ষ্যে স্থির থেকে যে এগিয়ে চলা যায়, সেই বার্তাই যেন আবারও তুলে ধরল এই শিল্পী।

২০২৪ সালে সারেগামাপার মঞ্চে গণসঙ্গীত গেয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে চতুর্থস্থান অর্জন করেছিল আরাত্রিকা সিনহা। ট্রফি (Trophy) না জিতলেও নিজের গান দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছিল সে। ইতিমধ্যেই প্লেব্যাকের (Playback) জগতেও পা রেখেছে এই শিল্পী। আর এবার মাধ্যমিকের ফলেও সফল হয়ে প্রমাণ করল, স্বপ্ন আর দায়িত্ব দুটোকে একসঙ্গে সামলানো সম্ভব  ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...