Friday, May 8, 2026

দক্ষিণে জোটে জট: বিজয়ের সরকার গঠনে পাশে দাঁড়ালো কংগ্রেস, বাম!

Date:

Share post:

তামিলনাড়ুর নতুন সরকার গঠনে এবার জটিলতা কাটল। টানা দুবার রাজ্যপাল আরভি আরলেকারের কাছে তামিলনাড়ুতে সরকার গঠনের আবেদন জানিয়েছেন থালাপতি বিজয়। কিন্তু দুবারই তাঁর সংখ্যাগরিষ্ঠতা না থাকার কথা জানিয়ে তাঁকে ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল (Governor)। তবে এবার ম্যাজিক ফিগার (magic figure) ১১৮ বিধায়কের শক্তি নিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে শুক্রবারই রাজ্যপালের সঙ্গে দেখা টিভিকে প্রধান থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। সেইসঙ্গে দক্ষিণের এই রাজ্যে স্পষ্ট হয়ে গেল ইন্ডিয়া জোটের (INDIA) বড়সড় ফাটল।

বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ছুঁতে দশ আসন কম হচ্ছিল টিভিকের (TVK)। তবে রাজনৈতিক সৌজন্যের এক নজির দেখিয়েছিলেন বিদায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। প্রাথমিকভাবে থালাপতি বিজয় সরকার গঠনের জন্য গেলে তাঁর দল বাধা হবে না, বলে পদত্যাগের সময় তিনি স্পষ্ট করে দেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত বিজয় ম্যাজিক ফিগার সংগ্রহ করতে না পারায় দীর্ঘদিন পরে এআইএডিএমকে-র সঙ্গে ডিএমকে (AIADMK-DMK) জোট করে সরকার গঠনের বার্তা দিয়েছিলেন স্ট্রালিন।

তবে শুক্রবারের রাজনৈতিক গতিপ্রকৃতি জানাচ্ছে আর ডিএমকে-এআইএডিএমকে জোটকে সরকার গঠনের দিকে এগোতে হবে না। আগেই কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন পেয়েছিলেন বিজয়। শুক্রবার টিভিকে-র তরফে জানানো হলো সিপিআই-এর ২, সিপিআইএম-এর ২, ভিসিকে-র ২, কংগ্রেসের জোট সঙ্গী মুসলিম লীগের ২ ও এএমএমকে দলের এক বিধায়ক সরকার গঠনে বিজয়ের (Thalapathy Vijay) পাশে দাড়াচ্ছে।

আরও পড়ুন : কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

সেই বিধায়ক সংখ্যাতেই টিভিকে নিজেদের ১০৮ বিধায়ক নিয়ে এবার তামিলনাড়ুর সরকার গঠনের পথে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বিজেপি বিরোধী সরকার গঠনে যে কোনও দলকে তারা সাহায্য  করবে। অন্যদিকে দুই বাম দল সিপিআই ও সিপিআইএম-ও তামিলনাড়ুতে স্থায়ী, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য টিভিকে-কেই সমর্থন করছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রে ইন্ডিয়া জোটে যে ডিএমকে-র সঙ্গে হাত ধরে চলে এই তিন জাতীয় দল, তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হল এন কে স্ট্রালিনের দলের।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...