Saturday, June 27, 2026

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

Date:

Share post:

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয় সাজানো হচ্ছে ভবন। বিদায়ী মন্ত্রীদের নামফলক খুলে ফেলা হয়েছে। তবে, স্পিকার ও মুখ্যমন্ত্রীর নাম সরিয়ে ফলক রাখা হয়েছে। শনিবার, রবীন্দ্রজয়ন্তীতে নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও নবনির্বাচিত বিধায়ক শপথ নেবেন। তার পরেই অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীর নাম সেখানে বসানো হবে। তবে, ইতিমধ্যেই রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) নাম ঘোষণা করেছেন অমিত শাহ।  তবে, এখনও স্পিকার-সহ মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম রয়েছে জল্পনা স্তরে। ইতিমধ্যে বিভিন্ন নামে তালিকা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে, তার মধ্যে কতগুলি সঠিক তা জানা যায়নি।

বিধানসভার (West Bengal Assembly) এই নবরূপসজ্জায় সবচেয়ে উল্লেখযোগ্য হল মুখ্যমন্ত্রীর ঘর সংলগ্ন র‌্যাম্প। সূত্রের খবর, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে যেদিকে বাগান, সেদিক দিয়ে বেরনোর জন্য লালচে রঙের স্থায়ী র‍্যাম্প তৈরি হচ্ছে। শনিবার ব্রিগেড ময়দানে শপথের পরই বিধানসভায় এসে বসতে পারেন মুখ্যমন্ত্রী।

আগেই জানা গিয়েছে, নবান্ন (Nabanna) নয়, মহাকরণ থেকে কাজ চালাবে বিজেপি সরকার। তবে, ঐতিহাসিক মহাকরণের সংস্কারের কাজ এখন বাকি। সেই কারণে, যতদিন সেটা না হচ্ছে, বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি হল থেকে চলবে মন্ত্রিসভার কাজ। আগামী ৬ মাস বিধানসভা থেকেই সচিবালয় চালাবেন নতুন মুখ্যমন্ত্রী। তবে, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পুরনো ঘরেই বসবেন শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষে গোটা ভবন গেরুয়া আলোয় মুড়ে ফেলা হচ্ছে। ৩৫০ টি আলোর সেট আনা  হয়েছে।

ইতিমধ্যেই বিদায়ীদের নামের ফলক খুলে ঝাড়পোঁচ হয়ে গিয়েছে। এখন পুরনো ফলকে অধ্যক্ষ আর মুখ্যমন্ত্রীর নাম লেখা শুধু সময়ের অপেক্ষা।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...