দক্ষিণে জোটে জট: বিজয়ের সরকার গঠনে পাশে দাঁড়ালো কংগ্রেস, বাম!

তামিলনাড়ুর নতুন সরকার গঠনে এবার জটিলতা কাটল। টানা দুবার রাজ্যপাল আরভি আরলেকারের কাছে তামিলনাড়ুতে সরকার গঠনের আবেদন জানিয়েছেন থালাপতি বিজয়। কিন্তু দুবারই তাঁর সংখ্যাগরিষ্ঠতা না থাকার কথা জানিয়ে তাঁকে ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল (Governor)। তবে এবার ম্যাজিক ফিগার (magic figure) ১১৮ বিধায়কের শক্তি নিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে শুক্রবারই রাজ্যপালের সঙ্গে দেখা টিভিকে প্রধান থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। সেইসঙ্গে দক্ষিণের এই রাজ্যে স্পষ্ট হয়ে গেল ইন্ডিয়া জোটের (INDIA) বড়সড় ফাটল।
Sponsored

বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার ছুঁতে দশ আসন কম হচ্ছিল টিভিকের (TVK)। তবে রাজনৈতিক সৌজন্যের এক নজির দেখিয়েছিলেন বিদায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। প্রাথমিকভাবে থালাপতি বিজয় সরকার গঠনের জন্য গেলে তাঁর দল বাধা হবে না, বলে পদত্যাগের সময় তিনি স্পষ্ট করে দেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত বিজয় ম্যাজিক ফিগার সংগ্রহ করতে না পারায় দীর্ঘদিন পরে এআইএডিএমকে-র সঙ্গে ডিএমকে (AIADMK-DMK) জোট করে সরকার গঠনের বার্তা দিয়েছিলেন স্ট্রালিন।
তবে শুক্রবারের রাজনৈতিক গতিপ্রকৃতি জানাচ্ছে আর ডিএমকে-এআইএডিএমকে জোটকে সরকার গঠনের দিকে এগোতে হবে না। আগেই কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন পেয়েছিলেন বিজয়। শুক্রবার টিভিকে-র তরফে জানানো হলো সিপিআই-এর ২, সিপিআইএম-এর ২, ভিসিকে-র ২, কংগ্রেসের জোট সঙ্গী মুসলিম লীগের ২ ও এএমএমকে দলের এক বিধায়ক সরকার গঠনে বিজয়ের (Thalapathy Vijay) পাশে দাড়াচ্ছে।
আরও পড়ুন : কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড
সেই বিধায়ক সংখ্যাতেই টিভিকে নিজেদের ১০৮ বিধায়ক নিয়ে এবার তামিলনাড়ুর সরকার গঠনের পথে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বিজেপি বিরোধী সরকার গঠনে যে কোনও দলকে তারা সাহায্য করবে। অন্যদিকে দুই বাম দল সিপিআই ও সিপিআইএম-ও তামিলনাড়ুতে স্থায়ী, গণতান্ত্রিক সরকার গঠনের জন্য টিভিকে-কেই সমর্থন করছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রে ইন্ডিয়া জোটে যে ডিএমকে-র সঙ্গে হাত ধরে চলে এই তিন জাতীয় দল, তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হল এন কে স্ট্রালিনের দলের।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
10h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
12h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
13h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
15h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
17h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
19h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
