Saturday, May 9, 2026

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

Date:

Share post:

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতায় এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী-মন্ত্রীদের শপথের (oath taking) মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ছবিতে ফুল দিয়ে প্রণাম করেন মোদি।

এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “আজ, পঁচিশে বৈশাখের এই বিশেষ দিনে, আমরা গুরুদেব ঠাকুরের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি।

গুরুদেব ঠাকুর (Rabindranath Tagore) ছিলেন এক অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিক, চিন্তক ও কবি। তিনি একজন অনন্য দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী এবং ভারতীয় সভ্যতার চিরন্তন কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।। তাঁর কাজের মাধ্যমে, তিনি মানবতার গভীরতম অনুভব এবং আমাদের সংস্কৃতির মহত্তম আদর্শগুলিকে বাঙ্ময় করে তুলেছেন। নতুন ভাবনা, সৃষ্টিশীল শক্তি ও সাংস্কৃতিক আত্মবিশ্বাস দিয়ে তিনি আমাদের সমাজকে সমৃদ্ধ করেছেন।

আরও পড়ুন : রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করি। তাঁর ভাবনার আলোক আমাদের মনন ও প্রয়াসের পথ প্রদর্শক হয়ে উঠুক।”

Related articles

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জের, রবীন্দ্রজয়ন্তীর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!

পঁচিশে বৈশাখের সকালে সূর্যের দাপট থাকলেও দুপুর গড়াতেই জেলায় জেলায় আকাশের মুখ ভার। শনিবার সন্ধ্যায় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার...