Saturday, May 9, 2026

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, নির্বাচনের নামে লুঠ হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রীর শপথ এবং মন্ত্রিসভা গঠনের পরেই একজোট হয়ে বিরোধী দল হিসেবে লড়াইয়ের বার্তা দিলেন অভিষেক।

ফলাফল প্রকাশের দিনেই নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষভাবে কাজ করার কথা, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা সম্পর্কে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।” একইসঙ্গে তৃণমূলের তরফে কমবেশি ১০০টি বিধানসভা আসনে অনৈতিকভাবে হারানো হয়েছিল বলে দাবি করা হয়। সেই প্রসঙ্গে বুথের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি করেছিলেন অভিষেক। এবার তিনি জানান, ভোট গণনা প্রক্রিয়া থেকে শুরু করে ইভিএম রক্ষণাবেক্ষণ ও স্থানান্তরের অভিযোগ, এমনকী কন্ট্রোল ইউনিটের তথ্যে অসামঞ্জস্য-এমন একাধিক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। অভিষেকের বক্তব্য, “আমি ইতিমধ্যেই ভোট গণনা কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ প্রকাশ করা এবং ভিভিপ্যাট স্লিপগুলোর স্বচ্ছভাবে গণনা করার দাবি জানিয়েছি।”
আরও খবরকোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

পাশাপাশি আজ কেন্দ্রে ও রাজ্যে বিরোধী দলের ভূমিকা পালন করার বার্তাও দিলেন অভিষেক। কেন্দ্রে-রাজ্যে বিজেপির বিরুদ্ধে ‘শক্তিশালী এবং আপসহীন বিরোধী দল’-এর ভূমিকা পালন করবে তৃণমূল। নির্বাচনের ফলাফলের দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মীদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। তৃণমূলের কর্মীদের বাড়ি ভাঙচুর, তাঁদের মারধর নানা ঘটনা। এর প্রেক্ষিতে কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে অভিষেক জানান, “আমি তৃণমূলের প্রতিটি সমর্থক ও কর্মীকে আহ্বান জানাচ্ছি, এই কঠিন সময়ে আপনারা মনোবল অটুট রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন। যদি কেউ হিংসা, ভীতি প্রদর্শন বা হুমকির শিকার হয়ে থাকেন, তবে আপনাদের বিস্তারিত তথ্য আমার সঙ্গে শেয়ার করুন অথবা আমাকে সরাসরি মেসেজ করুন।”

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...