Monday, May 11, 2026

রাজ্যে বিজেপি সরকার হবে না: দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক

Date:

Share post:

প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠিত হয়েছে। কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী থেকে একাধিক মন্ত্রী, এমনকি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা তার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। তবে শেষ পর্যন্ত বাংলায় সরকার কীভাবে চলবে, তাতে বিজেপি দলের কী ভূমিকা থাকবে, তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েই গিয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) পদে শপথ গ্রহণের পরে সোমবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। নবান্নে বৈঠকের আগে দেখা করেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে। এরপরই দল ও রাজ্যে সরকারের সঙ্গে বিজেপির সম্পর্কে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন রাজ্য সভাপতি (BJP state president)।

রাজ্যে ছোট আকারে মন্ত্রিসভা গঠিত হলেও এখনও দফতর নির্ধারিত হয়নি কোনও মন্ত্রীর। আবার সেই মন্ত্রিসভার বৈঠক থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেরও ঘোষণা করা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী নির্ধারণের উপর বিজেপির নিয়ন্ত্রণ কতটা, তা স্পষ্ট করতে গিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দাবি করেন, সরকার থাকবে। সরকার সরকারের মতো চলবে। দল দলের যে ইস্তাহার, সংকল্প পত্র – সেটা কার্যকর করার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।

আরও পড়ুন : নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিন রাজ্য হলেই তার মূল নিয়ন্ত্রণ থাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে, এমনটাই হয়ে এসেছে দেশের সব বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে। বাংলায় সেই সম্পর্ক কীভাবে বজায় থাকবে, তা নিয়ে শমীকের দাবি, কিন্তু যে সরকার তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...