Tuesday, May 12, 2026

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

Date:

Share post:

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে রাখা হচ্ছে ভিনেশকে (Vinesh Phogat)। ২০২৬ সালের ২৬ জুন পর্যন্ত তিনি দেশের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। একদা সতীর্থের কঠিন সময়ে ফের সওয়াল করলেন সাক্ষী মালিক(Sakshi Malik )।

উত্তরপ্রদেশের গোন্ডার টুর্নামেন্টে অংশ নিয়েই প্যারিস অলিম্পিকের পর ম্যাটে ফেরার স্বপ্ন দেখছিলেন ভিনেশ। তবে ভারতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে ভিনেশকে ১৫ পাতার একটি নোটিস পাঠানো হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ডোপ-বিরোধী নিয়ম লঙ্ঘন এবং ভারতীয় কুস্তির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ফেডারেশনের দাবি, অবসর নেওয়া অ্যাথলিটদের ক্ষেত্রে ছ’মাসের নোটিস পিরিয়ড বাধ্যতামূলক। সেই নিয়মে আটকে গিয়েছেন ভিনেশ।

ফেডারেশনের এই নিয়মকে গুরুত্ব দিতে নারাজ। সাক্ষী (Sakshi Malik ) বলেছেন , ‘অনেক দেশের উদাহরণ দিতে পারি, যেখানে মহিলা অ্যাথলিটরা মা হওয়ার পরেও দেশের হয়ে খেলতে পারে বলে নিয়ম সহজ করা হয়। আর আমাদের এখানে কী হচ্ছে? বিনেশ যাতে ফিরতে না পারে, তার জন্য দু’দিন আগে নতুন নিয়ম আনা হচ্ছে। এর পাশাপাশি কুস্তি ফেডারেশন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছেন ভিনেশকে খেলার সুযোগ দেওয়ার জন্য।

নিয়মের বেড়াজাল যতই থাকুক, প্রতিবদ্ধকতা যতই আসুক ভিনেশ নিজের লক্ষ্যে অবিচল। হরিয়ানার কুস্তিগীর বলেছেন, ‘জীবন যেন গভীর ঘূর্ণির মধ্যে আটকে। দুনিয়া আমার চরিত্রে দাগ খুঁজতে ব্যস্ত। কিন্তু সারা জীবন সবসময় মাথা উঁচু করেই কাটিয়েছি। কোনও তরবারির সেটাকে নত করানোর ক্ষমতা নেই।’

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...