Wednesday, May 13, 2026

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

Date:

Share post:

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায় আগুন লাগে। পুড়ে মৃত্যু হয় দু’জনের। এই নিয়ে ঘটনার দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী চার সদস্যের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। আরও পড়ুন: প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

মঙ্গলবার রাতেই এই ঘটনায় FIR দায়ের করা হয়। অভিযোগ ছিল, ওই বাড়ির কাঠামো ঠিক নিয়ম মেনে বানানো হয়নি এবং কোনও অনুমতি ছাড়াই কারখানাটি চালানো হচ্ছিল। ওই কারখানার মধ্যে দমকলের ঢোকা বা বেরনোর রাস্তাও তৈরি করা হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার দুপুর নাগাদ এই বাড়ির দোতালায় ভয়াবহ আগুন লাগে। আতঙ্কে কর্মীরা দিশেহারা হয়ে বাথরুমে আশ্রয় নেন। পরে উদ্ধারকারীরা তাঁদের বাইরে বের করেন। কিন্তু আগুনে ঝলসে মারা যান দুই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন।

ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঘটনাটি নিয়ে চার সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার, পুর কমিশনার, দমকল এবং ক্ষুদ্র-মাঝারি শিল্প দফতরের সচিবকে নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। বুধবার সকাল ১১ টা নাগাদ সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন তিনি। কিন্তু তার আগেই মধ্য রাতে কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...