Wednesday, May 13, 2026

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

Date:

Share post:

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)।

চলতি মরশুমে এখনও পর্যন্ত অস্বস্তিকর গরমের মুখোমুখি হয়নি রাজ্যবাসী। দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও কালবৈশাখী গরমের দাবদাহকে সেভাবে দাপট দেখাতে দেয়নি। তবে হাওয়া অফিসের কর্তারা মনে করছেন এবার স্বস্তির দিন শেষ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। চরচড়িয়ে ঊর্ধুমুখী হবে উষ্ণতা। হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, আজ বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টি হলেও গরম কমবে না। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে তাপামাত্রা পৌঁছবে ৩৮ ডিগ্রিতে।আজ দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৪ ডিগ্রিতে। উত্তরের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...