আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে ফলপ্রকাশের পর বেলা এগারোটা থেকে ওয়েবসাইটে নিজেদের উপযুক্ত তথ্য দিয়ে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। রাজ্যের সব জেলাতেই বহিরাগত শিক্ষকদের নিয়ে পরীক্ষা নিয়েছিল সংসদ। ৮৫ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হতে চলেছে। পরীক্ষার্থীরাhttps://result.wb.gov.in/ এবং wbchse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিলেই নিজের ফলাফল দেখতে পাবেন।SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12, এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।
চলতি বছরে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সংসদ নির্ধারিত ৫৬টি ক্যাম্প অফিসে বিতরণ করা হবে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। যা নির্দিষ্ট স্কুলের প্রতিনিধিরা সংগ্রহ করবেন। আজই পড়ুয়াদের হাতে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। প্রথম সেমেস্টারে কোন পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন এবং মোট নম্বর কত, তা পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে পর্ষদের ওয়েবসাইট থেকে। দ্বিতীয় পর্বের পর হার্ডকপিতে প্রকাশ করা হবে মার্কশিট। প্রথম সেমেস্টারের মার্কশিটে মোট নম্বরের শতাংশ হার ও পার্সেন্টাইলও উল্লেখ করা থাকবে। কারা কারা এই সেমেস্টারের পাশ করেছেন, সেই তথ্যও উল্লেখ থাকবে।

–

–

–

–

–

–
