Friday, May 15, 2026

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

Date:

Share post:

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরাজিত তৃণমূল প্রার্থীদের দলনেত্রীর বার্তা, “আপনারা কেউ হারেননি।“ একই সঙ্গে নতুন উদ্যোমে মমতা বলেন, “যাঁরা বেরিয়ে যাওয়ার তাঁরা বেরিয়ে চলে যান৷ আমি কাউকে আটকাব না।“ দলীয় নেতৃত্বকে এলাকায় গিয়ে দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

পরপর কালীঘাটে (Kalighat) দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করছেন তৃণমূল সভানেত্রী। এদিন পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন মমতা। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়-সহ শীর্ষ স্থানীয় কয়েকজন নেতৃত্ব। সেখানে মমতা বলেন, ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। পরাজিত তৃণমূল প্রার্থীদের দলনেত্রীর বার্তা, “আপনারা কেউ হারেননি।“

একই সঙ্গে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, “যাঁরা বেরিয়ে যাওয়ার তাঁরা বেরিয়ে চলে যান৷ আমি কাউকে আটকাব না। যারা পড়ে থাকবেন তারা নিরেট সোনা।“ নতুন করে দলকে গড়ার বার্তা তৃণমূল সুপ্রিমো৷ বৈঠকে উপস্থিত নেতৃত্বকে দলনেত্রীর বার্তা, “পার্টি অফিস রঙ করুন। ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। আমি নিজে পার্টি অফিস রঙ করব। অনেকেই এখন রঙ বদলাচ্ছে। তারা চলে যান।“

তৃণমূল সূত্রের খবর, সাতদিনের মধ্যে সবাই এলাকা ভিত্তিক রিপোর্ট তলব করেছেন মমতা। কেন হার- সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। ঘর ছাড়াদের তালিকা কালীঘাটে জমা দিন। দলনেত্রীর স্পষ্ট নির্দেশ, “বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন। যা যা বলছেন সব নজরে আছে। এতদিন কেন দলকে বলেননি? এবার কিছু বলার হলে দলকে জানান।“

Related articles

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...