Saturday, May 16, 2026

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে ছিল না। প্রচারে বিরোধীদের হুমকির অভিযোগে এবার অভিযোগ দায়ের হল বিধাননগর সাইবার ক্রাইম থানায় (cyber crime police station)। নির্বাচনের আগে বিরোধী কর্মীদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনার (provocation) অভিযোগে দায়ের হল এফআইআর (FIR)।

বাগুইআটির বাসিন্দা রাজিব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন শুক্রবার। অভিযোগে জানানো হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ (TMC MP) বিভিন্ন নির্বাচনী প্রচার থেকে হুমকিমূলক কথা বলেছেন। ২৭ এপ্রিল থেকে ৩ মে অর্থাৎ নির্বাচনের ফলাফল প্রকাশের আগের দিনের মধ্যে বিভিন্ন সময়ে তিনি এই হুমকি দিয়েছেন। মূলত মহেশতলা, আরামবাগ, হরিণঘাটা ও নন্দীগ্রামের প্রচার থেকেই এই ধরনের কথা বলেছেন তিনি, বলে অভিযোগ করা হয়।

সেই সঙ্গে এমন কথা বলেছেন যাতে হিংসা ছড়ানো সম্ভব। জনগণের মধ্যে একতা নষ্ট হওয়া ও জনজীবনের স্থিরতা নষ্ট হওয়ার অভিযোগ তোলা হয়েছে। সেই সব প্রচারের ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজেও তোলা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন : গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

শুক্রবার অভিযোগ দায়ের হওয়ার পরে দ্রুত পদক্ষেপ নেয় সাইবার ক্রাইম থানা। তার বিরুদ্ধে ভারতীয়  ন্যায় সংহিতার (BNS) ১৯২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩ (১)(গ), ১২৩(২) ও ১২৫ ধারায় মামলা রুজু হয়। এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...