শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন বিকেলে কালীঘাটের বাড়িতে এই বৈঠকে উপস্থিত ছিলেন একশোরও বেশি আইনজীবী। বৈঠকে নেত্রীর বার্তা, বাংলা জুড়ে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার চলছে। বহু নেতা-কর্মী ঘর ছাড়া। এই আবহে জেলায় জেলায় তাঁদের পাশে দাঁড়াতে হবে। আইনি সহায়তা দিতে হবে। আদালতে তাঁদের হয়ে লড়াই করতে হবে। শুধু কলকাতা ও তার আশপাশের এলাকা নয়, জেলাতেও আইনজীবীরা যাতে আক্রান্তদের পাশে দাঁড়ান তা নিশ্চিত করতে হবে। তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলেন, এটা সাংবিধানিক সংকট। এরা কাউকে রেয়াত করছে না। আমাদের মনের জোর হারালে চলবে না। আমরা লড়াই করব। রাস্তায় নামব।
আরও পড়ুন- নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

_

_

_

_

_

_
_
_
_
